ভুটানের বিপক্ষে আজ হামজার প্রথম ম্যাচ, ফাহামিদুল-শমিতের অভিষেক হবে কি!

 



ফাহামিদুল ইসলাম, হামজা চৌধুরীর পর আজ ঢাকায় এসেছেন বহুল আলোচিত কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম। বাংলাদেশ সময় আজ বুধবার (৪ জুন) সকাল ৫টা ২৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে পা রেখেছেন তিনি। বিমানবন্দরে নামতেই তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করেন।


সাংবাদিকদের সমিত বলেন, ‘এখানে এসে সবাইকে দেখতে রোমাঞ্চকর লাগছে। ফুটবলের ওপর সবারই রোমাঞ্চ কাজ করছে। আশা করি, আমরা ভালো করতে পারি। পুরো দলই ভালো করতে পারবে। দলের সঙ্গে দেখা করতে উন্মুখ হয়ে আছি।’


শমিত বলেন, কোচের সঙ্গে কথা বলেছি, কীভাবে খেলতে চাই আমরা। এখানে আমার কী ভূমিকা থাকবে? দলের সঙ্গে অনুশীলন করতে ভীষণ রোমাঞ্চিত। ভ্রমণের কারণে দুই দিন অনুশীলন করিনি। তাই দলের সঙ্গে দেখা করতে, খেলায় ভালো করতে রোমাঞ্চিত।


সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ আরও একটি ম্যাচ খেলবে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যায় প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ-ভুটান। এই ম্যাচ দিয়ে হামজা ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে পারেন। এমনকি আজ অভিষেক হতে পারে ফাহামিদুলেরও।


তবে, আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে শমিতের।

Post a Comment

Previous Post Next Post