বিসিবির সভাপতি হতেই নিজের ছেলেকে জাতীয় দলে ফেরাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল

 



বাংলাদেশ ক্রিকেট বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার, অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ। ঠিক এই সময়ে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিচ্ছেন সাহসী ও ভবিষৎমুখী সিদ্ধান্ত।


দলের ভবিষ্যতের কথা ভেবেই তিনি নজর দিচ্ছেন তরুণদের দিকে। যার অন্যতম উদাহরণ তাঁর প্রতিভাবান ছেলে মাহদি ইসলাম, যিনি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে খেলে ইতোমধ্যে নজর কেড়েছেন আন্তর্জাতিক অঙ্গনে।


অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে জায়গা করে নেওয়া মাহদি ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন একজন সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে। তাকে জাতীয় দলে আনার ভাবনা নিছক পরিবার নয়, বরং একজন দায়িত্বশীল প্রশাসকের দূরদর্শী ভাবনার প্রতিফলন।

🗣️ আমিনুল ইসলাম বুলবুল বলেন


"মাহদির ক্রিকেটের প্রতি ভালোবাসা আমার চেয়েও বেশি। সে নিজের যোগ্যতা দিয়েই একদিন দেশের জার্সি গায়ে খেলবে। আমি চাই, প্রতিভাবান তরুণরা সুযোগ পাক, তা সে আমার ছেলে হোক কিংবা দেশের অন্য কেউ।"

📢 এটাই তো দরকার—দুর্দিনে সাহসী সিদ্ধান্ত এবং তরুণ প্রতিভাকে সুযোগ দেওয়ার মত নেতৃত্ব!

Post a Comment

Previous Post Next Post