বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী লেস্টার সিটি থেকে ধারে খেলতে গিয়ে শেফিল্ড ইউনাইটেডে মাত্র ১২৪ দিনেই আয় করেছেন প্রায় ১০ কোটি ২৫ লাখ টাকা।
বিশ্ব ফুটবলের অর্থনৈতিক গবেষণা সংস্থা ক্যাপোলজি জানিয়েছে, এই সময় তিনি ছিলেন ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগী।
তাঁর সমান বেতন পেয়েছেন কেবল দুইজন—চিলির বেন ব্রেরেটন দিয়াজ এবং ইংল্যান্ডের রিয়ান ব্রুস্টার।
এর আগে লেস্টার সিটিতে থাকাকালে তাঁর সাপ্তাহিক আয় ছিল ১৭,৭৭৪ ইউরো (প্রায় ২৪ লাখ ৭৮ হাজার টাকা), যা শেফিল্ডে পাওয়া বেতনের প্রায় অর্ধেক